মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল গাজাভিত্তিক তথ্যচিত্র ‘নাজা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।

ভেনিস উৎসবের সুদীর্ঘ ইতিহাসে এটি দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশনের রেকর্ড। এর আগে গত বছর তিউনিসিয়ান নির্মাতা কাউসার বিন হানিয়ার গাজাভিত্তিক সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ২২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে এবার ভেনিস উৎসবে শীর্ষস্থান দখল করল নাজা।

তথ্যচিত্র নাজা বানিয়েছেন দুই ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর, যারা এর আগে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্র পরিচালনা করেন। নাজা দেখে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় দুই পরিচালক আবেগাপ্লুত ও অশ্রুসজল হয়ে পড়েন। মিলনায়তনে উপস্থিত অনেক দর্শক এ সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন।

নাজা প্রযোজনা করেছেন জেমস উইলসন ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার। এবারের ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া একমাত্র পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র এটি।

তেল আবিবের বিভিন্ন বহুতল ভবনের ছাদে রাতের আঁধারে অত্যন্ত গোপনে এ তথ্যচিত্রের শুটিং করা হয়েছে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি পরিকল্পিত সামরিক হামলার পেছনের তথ্য তুলে ধরা হয়েছে এতে। রয়েছে হামলার পেছনের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিস্তারিত তথ্য। মূলত নাজা শব্দটি ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের ব্যবহৃত একটি কোড, যা দিয়ে বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানির হিসাব বোঝানো হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তা ও সেনাসদস্যের বিস্ফোরক সাক্ষাৎকার।

২ সেপ্টেম্বর শুরু হওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের পর্দা নামবে আজ। সমাপনী দিনেই ‘গোল্ডেন লায়ন’সহ মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করবে ম্যাগি জিলেনহলের নেতৃত্বাধীন বিচারক প্যানেল।

ভেনিস চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250