বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আইসিজেতে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

গাজায় প্যালেস্টাইনিদের উপর আড়াই মাসের বেশি সময় ধরে ইসরায়েল যে অভিযান পরিচালনা করছে তাকে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের লঙ্ঘন ঘোষণা করার আবেদন নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার অভিযোগ, ইসরায়েল গাজায় কনভেশনের শর্ত লঙ্ঘন করছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’বলে উড়িয়ে দিয়েছে। 

আরো পড়ুন: ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে ইসরায়েলকে বলল জাতিসংঘ

দক্ষিণ আফ্রিকা আইসিজের কাছে গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে অস্থায়ী বা স্বল্প সময়ের জন্য ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়ার আবেদন করেছে। বলেছে, “প্যালেষ্টাইনিদের জনগণের অধিকারের আরো গুরুতর এবং অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করার জন্য এখনই এই পদক্ষেপ প্রয়োজন।”

তবে দক্ষিণ আফ্রিকার এই আবেদনের বিষয়ে শুনানির কোনো তারিখ এখনো জানানো হয়নি।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজে জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলেও কোনো রাষ্ট্রকে এর আদেশ মানতে বাধ্য করা যায় না। যে কারণে আদালতটির আদেশ প্রায় সময়ই উপেক্ষিত হয়। ২০২২ সালের মার্চে আইসিজে রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আদেশ দিয়েছিল। কিন্তু রাশিয়া সেই আদেশ মানেনি।

সূত্র : বিবিসি 

এইচআ/ আই. কে. জে/ 

দক্ষিণ আফ্রিকা হামাস-ইসরায়েল যুদ্ধ গণহত্যা আইসিজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250