বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি সেতুটির উদ্বোধন করেন। সেতুটি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে। এটিকে ‘অটল সেতু’ হিসেবে ডাকা হবে।

সেতুটির দৈর্ঘ্য ২১ দশমিক ৮ কিলোমিটার। এটি নির্মাণে প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা। শিগগিরই সেতুটি দিয়ে যান চলাচল শুরু হবে। এই সেতুর ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে মাত্র ২০ মিনিটে।

আরো পড়ুন: ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর ও সুরাট

সেতুটির প্রায় ১৬ দশমিক ৫ কিলোমিটার অংশ গেছে সমুদ্রের ওপর দিয়ে। দক্ষিণ মুম্বাইয়ের সেওরি থেকে এটি শুরু হয়েছে। তারপর এটি শিবাজি নগর, জসসি পেরিয়ে নভি মুম্বাইয়ের চার্লিতে গিয়ে শেষ হয়েছে। এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু তো বটেই, বিশ্বের দ্বাদশ দীর্ঘতম সমুদ্র সেতু। 

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে/

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘতম সেতু অটল সেতু দক্ষিণ মুম্বাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250