বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হোয়াইট হাউজে ১৩ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এরই মধ্যে সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এবার দেশটির রাজধানীতে থাকা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে গেলেন। সেখানে জো বাইডেনের কাছ থেকে আরও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। রাশিয়ার হামলার পর এটি জেলেনস্কির হোয়াইট হাউজে দ্বিতীয় সফর।

তবে প্রথম সফরে যেভাবে কংগ্রেস থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন এবার তেমনটা হয়নি। যদিও শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ক্যাবিনেটের সামনে এক সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে কার্যকর ও শক্তিশালী বলে অভিহিত করে কৃতজ্ঞতার একটি নোট দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার দীর্ঘ আগ্রাসনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ৫৭৫ দিনের জন্য ধন্যবাদ। সব আমেরিকানদের ধন্যবাদ এই দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

এসময় তিনি প্রায় ১৩ কেটি ডলার সহায়তার কথা উল্লেখ করেন, যা বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা

এসকে/ 

জাতিসংঘ জেলেনস্কি জো বাইডেন হোয়াইট হাউজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250