সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় *** প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি *** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ডিএসসিসির তিন ক্যাটাগরির পদের পরীক্ষার সময়সূচী

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী ৮,৯ ও ১৩ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসসিসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা ৮ই ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ই ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ই ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থীরা রোববার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের প্রার্থীরা ৭ই ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

http://dscc.teletalk.com.bd/প্রবেশপত্র পেতে এই লিংকে ক্লিক  করুন।

ডিএসসিসি পরীক্ষার সময়সূচী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250