বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

খুব সহজে নিজের ফ্ল্যাটেই করুন সবজি বাগান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সবজি বাগানের কথা শুনলে সবার আগে আমাদের মাথায় আসবে জমির বিষয়। কিন্তু অনেকেরই ইচ্ছে থাকে বাড়িতে করবেন সবজির বাগান। ছোট ফ্ল্যাটে যেখানে নিজেদেরই থাকতে কষ্ট হয় সেখানে সবজির বাগান, বিলাসিতা ছাড়া কিছুই না। এমনটা চিন্তা করার কোনো দরকার নেই। সবজি  বাগান করতে শুধু আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। ভেষজ উদ্যান তৈরি করতে পারবেন আপনার দু’-তিন কামরার ফ্ল্যাটেই।

বাড়ির ছোট্ট একটা ব্যালকনি বা একটা কোণেই করতে পারেন সাধের বাগান। তবে আপনার বাগান করা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তা না হলে, সবকিছু মাটি হয়ে যাবে। ছোট জায়গায় বাগান করতে কী করবেন আর কীভাবে করবেন, জেনে নিন।

স্বাস্থ্যকর, সুস্বাদু শাকসবজি এখন বাড়ির ভেতরেই করতে পারেন। শুধু সবজিই হবে না, গৃহসজ্জাও হতে পারে। ইনডোর সবজি-বাগানে লেটুসের মতো ছোট ধরনের সবজি লাগাতে পারেন। তার জন্য বেশ কয়েকটি তাকের ব্যবস্থা করা যেতে পারে। রাখতে পারেন শাকসবজিও। বিট থেকে টমেটো থাকতে পারে আপনার বাগানে। তবে এক্ষেত্রে তাপমাত্রা ও আর্দ্রতা  নিয়ন্ত্রণে রাখাটা সবচেয়ে জরুরি।

আরও পড়ুন : বারান্দায় বা ছাদের টবে অল্প যত্নেই মরিচের চাষ

এই বাগানের জন্য জৈব মাটি ব্যবহার করতে পারেন। এতে থাকে না কোনো সিনথেটিক সার বা উপাদান। ঘরে গাছ লাগাতে হালকা ওজনের হাঁড়ি ব্যবহার করতে পারেন। তবে ঘরের জন্য প্লাস্টিকের পাত্র সবদিক থেকে ভালো। সীমিত জায়গায় ঝুলিয়ে দেওয়া যাবে। খেয়াল রাখবেন ইনডোর সবজির বাগানে যেন প্রতিদিন ৫-৮ ঘণ্টা সরাসরি সূর্যের আলো লাগে। তাই দক্ষিণের জানালার কাছে বাগান করলে শাকসবজির জন্য ভালো। যদি আলো না আসে তবে, কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট গ্রোথ লাইট ব্যবহার করতে পারেন।

ঘরে বাগান করলে প্রতিদিন মাটি পরীক্ষা করা জরুরি। শাকসবজি আর্দ্র আবহাওয়ায় ভালো থাকে। যদি শুষ্ক হয়ে যায়, তবে অল্প অল্প পানি দিতে পারেন। পশলে, রোজমেরি, অরিগানো, পুদিনার মতো গাছ লাগাতে পারেন ঘরেই। বাগান করার ক্ষেত্রে তাপমাত্রা এবং গাছে কতটা পানি দিচ্ছেন সেটি মাথায় রাখা জরুরি। নাহলে আপনার সব পরিশ্রম জলে যাবে।

এস/ আই.কে.জে


সবজি বাগান বাড়িতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250