বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ঘরেই তৈরি করতে পারবেন চিকেন মমো, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মমো খেতে পছন্দ করেন অনেকেই! বিশেষ করে চিকেন মমোর স্বাদে সবাই মুগ্ধ। মমো তিব্বতী খাবার হলেও প্রতিবেশী দেশ নেপাল ও ভারতেও অত্যন্ত জনপ্রিয়।

এখন বাংলাদেশেও এই খাবারের জনপ্রিয়তা বাড়ছে। ছোট-বড় সবারই পছন্দের খাবার এটি। ঝটপট স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন মমো।

বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা যায় মমো। চাইলে রেস্টুরেন্ট থেকে মমো না কিনে বরং ঘরেই তৈরি করতে পারেন চিকেন মমো। রইলো রেসিপি-

উপকরণ-

১. চিকেন কিমা ১ কাপ

২. ময়দা ১ কাপ

৩. আদা বাটা ১/৪ চা চামচ

৪. রসুন বাটা ১/৪ চা চামচ

আরো পড়ুন : বিফ কোপ্তা বিরিয়ানির রেসিপি

৫. গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ

৬. সয়া সস ১ চা চামচ

৭. পেঁয়াজ বাটা আধা চা চামচ

৮. পানি ১/৪ কাপ

৯. তেল ১ টেবিল চামচ ও

১০. লবণ স্বাদমতো।

পদ্ধতি-

প্রথমে ময়দা, তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। খামির যত ভালো হবে মোমো তত নরম হবে। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সবকিছু একে একে দিয়ে নেড়ে নামিয়ে নিন।

এবার একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করতে হবে। এবার ময়দার ডো দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলে নিন। এবার এর ভেতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।

এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে মমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে মমো। এরপর প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন মমো।

এস/ আই.কে.জে/

রেসিপি ঘরে চিকেন মমো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250