রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি *** ইসিতে ১১ দলীয় জোটের নেতারা, ৩০ আসনের ফল পুনঃগণনার দাবি *** নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ *** ‘নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে’ গভীর রাতে এনসিপির বিক্ষোভ মিছিল *** দেশ ছাড়ার খবর, ফয়েজ বললেন, ‘আগেই বিদায় নিয়েছি’ *** বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ *** তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় *** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

পান্তা ভাত দিয়ে তৈরি করুন রাইস পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

অনেক সময় পরিমাণ মতো ভাত রান্নার পরেও কিছুটা থেকে যায়। সেই ভাতটা যেন নষ্ট না হয়ে যায় তাই ভাতে পানি দিয়ে পান্তা ভাত খেয়ে নেন অথবা ফেলেও দেন অনেকে। যদি পান্তা খেতে ইচ্ছে না হয়, তাহলে ফেলে না দিয়ে তৈরি করতে পারেন রাইস পাকোড়া। পান্তায় নতুন স্বাদ যুক্ত করতে ঝটপট বানিয়ে নিতে পারেন এই পদ। মুখে রুচি ফিরবে আবার বাসি ভাত বলেও মনে হবে না।

চলুন জেনে নিন রাইস পাকোড়ার পদ্ধতি-

উপকরণ-

আগের দিনের বেঁচে যাওয়া ভাত, ডিম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ময়দা, পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, ভিজিয়ে রাখা পাউরুটি টুকরো টুকরো করে ছেঁড়া।

আরো পড়ুন : যে সব রোগ থাকলে টমেটো না খাওয়াই ভালো

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে বাসি ভাত নিয়ে নিন। তারপর তাতে এক এক করে দিন পেঁয়াজ কুচি, মরিচ কুঁচি, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ডিম। তার সঙ্গে দুটো পাউরুটি একটু পানিতে ভিজিয়ে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিন। এবার সব একসঙ্গে ভালো করে চটকে মেখে নিন। তারপর একটা বাটিতে অল্প পানির মধ্যে ময়দা দিয়ে গুলে নিন। খুব পাতলা বা খুব ঘন করবেন না মিশ্রণটা। এবার ওই ভাতের মিশ্রণটা হাতে বড়ার মতো করে গোল্লা পাকিয়ে নিন। তারপর সেটাকে ময়দার পানিতে চুবিয়ে নিন।

এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে সেটাকে গরম করুন। তারপর এক এক করে বড়াগুলো ছেড়ে ডুবো তেলে ভালো করে ভেজে নিন। সন্ধ্যায় চায়ের সঙ্গে মুখরোচক খাবার হয়ে যাবে এটি।

এস/ আই.কে.জে/



রেসিপি পান্তা ভাত রাইস পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250