রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

মুরগির রোস্ট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

যেকোনো উৎসব-আয়োজন থেকে শুরু করে বাড়িতে অতিথি আপ্যায়নে পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট না হলে যেন চলে না । বিশেষ করে বিয়েবাড়ির খাবারের আয়োজনে মুরগির রোস্ট থাকেই। সুস্বাদু এই পদ রান্না করার জন্য সঠিক রেসিপি জানা থাকা চাই। তাহলে আপনার রান্না করা মুরগির রোস্টের প্রশংসা করবে সবাই। একবার খেলে মুখে তার স্বাদ লেগে থাকবে অনেকদিন। চলুন জেনে নেওয়া যাক মুরগির রোস্ট রান্নার রেসিপি-

উপকরণ-

মুরগি- ১টি 

আদা-রসুন বাটা- ৫ টেবিল চামচ

কাজু বাদাম- ৫ টেবিল চামচ

টক দই- ৪ টেবিল চামচ

পেঁয়াজ- ১৫০ গ্রাম

তেল- ১৫০ গ্রাম

কাঁচা মরিচ- ১০ পিস

দুধ- ২৫০ গ্রাম

মাওয়া- ৫০ গ্রাম

জিরা গুঁড়া- ১০ গ্রাম

ধনিয়া গুঁড়া- ১০ গ্রাম

টমেটো কেচাপ- ২০ গ্রাম

সাদা গোলমরিচ- ১০ গ্রাম

এলাচ- ৫টি

আরো পড়ুন : ভেটকি মাছের তন্দুরি তৈরির রেসিপি

দারুচিনি- ৫টি

কিশমিশ- ১০ গ্রাম

লবণ- পরিমাণমতো

তেজপাতা- ৫টি

জয়ত্রী- ৫ গ্রাম

জায়ফল- ১টির অর্ধেক।

পদ্ধতি-

মুরগি ৪ পিস করে কাটতে হবে। লবণ, হলুদ ও আদা-রসুন মাখিয়ে ভাজতে হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভুনতে হবে। এরপর তাতে কাঁচা মরিচ, টক দই, কাজু বাদাম, কিশমিশ, সাদা গোলমরিচ দিয়ে ভুনতে হবে। ভুনা হলে এর মধ্যে ভাজা চিকেন দিয়ে সঙ্গে গুঁড়াদুধ, ঘি, গরম মসলা গুঁড়া, মাওয়া, গোলাপজল ও অল্প পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামাতে হবে। সঙ্গে জাফরান পোলাও ও ভাজা কাজু বাদাম দিয়ে গরম গরম মুরগির রোস্ট পরিবেশন করুন।

এস/ এসি

রেসিপি মুরগির রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250