বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শীতের সবজি দিয়ে তৈরি করুন মজাদার ভেজিটেবল রোল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতের এই সময়ে বাজারে প্রচুর দেশি সবজি পাওয়া যাচ্ছে। আর এসব সবজি দিয়েই তৈরি করতে পারেন ঝটপট সকালের খাবার কিংবা বিকেলের নাস্তায় ভেজিটেবল রোল।

এটি খেতেও যেমন মুখরোচক আবার স্বাস্থ্যকরও বটে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ভেজিটেবল রোল-

উপকরণ-

রোল র‌্যাপারের জন্য

১. ময়দা ২কাপ

২. ডিম ১টি

৩. বেকিং পাউডার ১ চা চামচ

৪. কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ

৫. লবণ আধা চা চামচ

৬. চিনি ২ চা চামচ ও

৭. পানি পরিমাণমতো।

পুর তৈরির জন্য-

১. ফুলকপি-বাঁধাকপি কুচি ১ কাপ

২. আলু

৩. পেঁয়াজ

৪. বরবটি

আরো পড়ুন : পুরে ভরপুর সুইচ রোল পুলি পিঠার রেসিপি

৫. গাজর কিউব করে কাটা আধা কাপ

৬. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ

৭. তেল ৩ টেবিল চামচ ও

৮. লবণ স্বাদমতো।

রোল তৈরির জন্য-

১. ২টি ডিম

২. সামান্য লবণ

৩. ময়দা ১ কাপ ও

৪. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো।

পদ্ধতি-

ডিম ভালো করে ফেটিয়ে সব উপকরণ দিয়ে মেখে নিন। তবে ব্যাটার খুব পাতলা বা ঘন হবে না। এবার ননস্টিক ফ্রাই প্যান গরম করে সামান্য তেল মেখে নিন।

বড় ১ চামচ করে ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিশাপটার রুটির মতো করে নিন। সব রুটি সেঁকে তুলে নিন।

এবার পুর তৈরির জন্য প্যানে তেল গরম করে সব উপকরণ একসঙ্গে দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে দিন। ভেজে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার রোল তৈরি করতে ২টি ডিম আর সামান্য লবণ ফেটে নিন, এক কাপ ময়দা ও বিস্কুটের গুঁড়া। আগেই তৈরি করে রাখা রুটিগুলোর ভেতরে পুর ভরে প্রথমে ডিমে এরপর ময়দা ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন।

তারপর ডুবু তেলে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে ভেজিটেবল রোল। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন ভেজিটেবল রোল।

এস/ আই.কে.জে/

রেসিপি ভেজিটেবল রোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250