সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান *** নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

শীতে পোষা পাখির দরকার স্পেশাল কেয়ার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভীষণ সংবেদনশীল পোষা প্রাণীর মধ্যে পাখি অন্যতম। একেবারে দুগ্ধপোষ্য শিশুর মতো যত্ন না পেলে ‘একদিন পাখি উড়ে যাবে’! এই উড়ে যাওয়ার মানে মৃত্যুও হতে পারে। ফলে পাখি পোষার আগে হাতে যথেষ্ট সময় এবং মনে যথেষ্ট ভালোবাসা আছে কি না, তা যাচাই করুন। সব ঠিক থাকলে পাখি কিনুন দেখেশুনে।

শীত আসতে শুরু করেছে। এই সময় পোষা পাখিদের ঠাণ্ডার প্রকোপ বাড়ে। সুতরাং আগে থেকে কিছু প্রস্তুতি নিলে পাখিদের ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা বা রোগ থেকে রক্ষা করা সহজ হবে। তাই আসুন জেনে নিই শীত এলে পোষা পাখির ঠাণ্ডা রোধে কী করবেন-

ঠাণ্ডা রোধে করণীয়

১. পাখির খাঁচা যে রুমে থাকে, তার তাপমাত্রা কোনোভাবেই ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে দেওয়া যাবে না।

২. পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে, যাতে সরাসরি ঠাণ্ডা বাতাস না লাগে। শৈত্য প্রবাহ চলাকালীন ঘরের জানালা-দরজা ঠিকভাবে বন্ধ রাখতে হবে।

৩. যারা বারান্দায় পাখি রাখেন, তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে।

৪. প্রতিদিন পাখির খাঁচা ২-৩ ঘণ্টা এমনভাবে রোদে রাখুন, যাতে খাঁচার একপাশে রোদ লাগে এবং অন্যপাশে ছায়া থাকে।

৫. ঠাণ্ডা বেশি হলে খাঁচার বাইরে একটি ৬০ ওয়াটের বাল্ব বা হারিকেন রাখুন। পাখিকে গরম রাখার জন্য কোনোভাবেই আগুন বা কয়লা ব্যবহার করবেন না। যা পাখির জন্য প্রাণঘাতী হতে পারে।

৬. কিছু রুম হিটার এবং এনিম্যাল হিটার আছে, যা ব্যবহার করা নিরাপদ। তবে অবশ্যই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং পাখির খাঁচা থেকে দূরে স্থাপন করতে হবে।

৭. রাতের বেলা পাখির খাঁচা অবশ্যই মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা থাকে।

আরো পড়ুন: অবহেলায় বেড়ে ওঠা এক জাদুকরি গুল্ম আসাম লতা

৮. মধু, আদা, তুলসি পাতা, পুদিনা পাতা এবং অপরিশোধিত অ্যাপল সিডার ভিনেগার পাখির ঠাণ্ডা প্রতিরোধ করে এবং পাখির ঠাণ্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়।

৯. পাশাপাশি নিয়মিত টাটকা শাক-সবজি ও ফল-মূল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তুলসির দ্রবণ প্রতি ২ সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যাবে।

১০. প্রাথমিক চিকিৎসায় তুলসি দ্রবণ, কাচা তুলসি পাতা, পুদিনা পাতা একটানা ৫-৭ দিন দিতে হবে। এতে ঠাণ্ডা না কমে হাপানি বা লেজ ওঠানামা হলে বিআরএজিজি এসিভি মেশানো পানি একটানা ৭ দিন দেবেন।

১১. শীতকালে পাখির সিডমিক্সে তেল জাতীয় বীজ যেমন তিল বা গুজি তিল, সূর্যমুখীর বীজ, ক্যানারির পরিমাণ বাড়িয়ে দিন। সিডমিক্সে কিছু সরিষা দানা যোগ করুন।

এসি/ আই.কে.জে/


পাখির যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250