মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

৩৭ পেরোনো মেসি এবার ৪৭তম ট্রফির খোঁজে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্ভাব্য প্রায় সব ট্রফিই জিতেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগসহ সব মিলিয়ে তার ট্রফির সংখ্যা ৪৬। ইতিহাসে আর কারও এত বেশি ট্রফি জয়ের রেকর্ড নেই। কিন্তু এত অর্জনের পরও থামছে না লিওনেল মেসির ট্রফি জয়ের অভিযান। এবার মেসির সামনে ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপ জেতানোর নতুন চ্যালেঞ্জ। জিততে পারলে আর্জেন্টাইন কিংবদন্তির মুকুটে যুক্ত হবে নতুন পালক।

এর আগেও তিনবার ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছেন মেসি। কিন্তু সেসব টুর্নামেন্টের সঙ্গে এবারের প্রতিযোগিতার মৌলিক পার্থক্য আছে। এবারের ক্লাব বিশ্বকাপকে ঢেলে সাজানো হয়েছে নতুনভাবে। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাও আর আগের মতো থাকবে না। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, মেসি চান এ টুর্নামেন্টও নিজের করে নিতে।

ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দলের সঙ্গে প্রস্তুতিও সম্পন্ন করেছেন মেসি। আগামীকাল রোববার (১৫ই জুন) সকাল ৬টায় আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। নতুন এ অভিযান শুরুর আগে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন ৩৭ বছর বয়সী মেসি। বলেছেন, মাঠে নামার জন্য তিনি রোমাঞ্চিত হয়ে অপেক্ষা করছেন।

ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনায় মেসি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি একটি সুন্দর টুর্নামেন্ট। এখানে থাকতে পারাটা এবং খেলার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। এর আগে অন্য দলের সঙ্গে এখানে খেলেছি, কিন্তু সেটা একেবারেই ভিন্ন মানসিক অবস্থায় খেলেছিলাম। তারপরও আমার মধ্যে উদ্দীপনা ও আশা অটুট রয়েছে। পাশাপাশি সামনে রয়েছে সেরাদের সঙ্গে লড়াই করার সুযোগ। ভালো খেলার আশা করছি।’

এইচ.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250