শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

বিশ্বে নজিরবিহীনভাবে জন্মহার কমছে: জাতিসংঘ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বে সন্তান জন্মের হার নজিরবিহীনভাবে কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ এখন চাইলেও ইচ্ছেমতো সন্তান নিতে পারছেন না। এর পেছনে কারণ হিসেবে সংস্থাটি বলছে, সন্তান লালন-পালনের খরচ আর উপযুক্ত সঙ্গীর অভাব। খবর বিবিসির।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক ড. নাটালিয়া ক্যানেম বলেন, বিশ্ব এক নজিরবিহীন জন্মহার হ্রাসের দিকে এগোচ্ছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা দুটি বা তার চেয়ে বেশি সন্তান চান। কিন্তু তারা মনে করেন, তারা যে পরিবার গড়তে চান, তা তৈরি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং সেটিই এখন সবচেয়ে বড় সংকট।

সংস্থাটি মোট ১৪টি দেশে ১৪ হাজার মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজন বলেছেন, তারা তাদের ইচ্ছেমতো সন্তান নিতে পারেননি বা ভবিষ্যতেও পারবেন না বলে মনে করেন।

এ জরিপে যে ১৪টি দেশের মানুষ অংশ নিয়েছিল—দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইতালি, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, ব্রাজিল, মেক্সিকো, আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া। যে দেশগুলোর মোট জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের এবং উচ্চ ও নিম্ন জন্মহারের দেশ মিলিয়ে এ দেশগুলো থেকে জরিপে অংশ নিয়েছেন তরুণ প্রজনন সক্ষম মানুষ থেকে শুরু করে প্রজনন বয়স পার করে আসা ব্যক্তিরাও।

এইচ.এস/

জনসংখ্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250