শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

শীতে শরীর গরম রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

শীত পড়াতে সন্ধ্যা হতেই ঠাণ্ডা বাতাসে অনেকেরই কাপুঁনি ধরে যায়। হালকা একটা সোয়েটার বা জ্যাকেট গায়ে না জড়ালেই নয়! আবার অনেকেই আছেন যাদের বেশি ঠাণ্ডা লাগে, তারা আবার প্রায় গরম জামাকাপড় পরে থাকছেন।

যাদের বেশি শীত অনুভূত হয় তারা চাইলে পুরো শীতকালে কিছু খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন, যেগুলো শরীর গরম রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন খাবার খেলে প্রচণ্ড শীতেও শরীর থাকবে গরম-

বাদাম-খেজুর

শীত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এ সময় সুস্থ থাকতে যে খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো বাদাম ও খেজুর। প্রাকৃতিক উপায়ে শরীর গরম রাখতে সাহায্য করে এগুলো।

মধু

স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মধু। এই উপাদান জ্বর-সর্দি-কাশি সারাতে দারুণ কাজ করে। ঠিক একইভাবে শীতে শরীর গরম রাখতেও সাহায্য করে মধু।

আরো পড়ুুন : ক্ষমা করা জরুরি যে ৩ কারণে

ঘি

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘি অনবদ্য ভূমিকা পালন করে। শীতে শরীর গরম রাখতে নিয়মিত সামান্য ঘি পাতে রাখতে পারেন।

আদা

রান্নার কটি প্রয়োজনীয় উপকরণ হলো আদা। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য ভালো। বিশেষ করে শীতের সকালে এক কাপ আদা চা সারা দিন আপনাকে সুস্থ রাখবে আবার শরীরও থাকবে গরম।

মুলা

অনেকেরই অপছন্দের এই সবজি। শীতকালীন এই সবজির উপকারিতা কিন্তু কম নয়। ফাইবারসমৃদ্ধ মুলা শীতে শরীরের তাপমাত্রা অনেকটা বাড়িয়ে দেয়।

সূত্র: হেলথশটস

এস/ আই.কে.জে/


গরম শরীর শীত যা খাবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250