সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

শীতে সর্দি-কাশির সমস্যা দূর করবে আমলকী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতকালে অনেকেরই সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল গোটা শীত জুড়ে তাদের খুশখুশে কাশি, সর্দি বেশি হয়। এই অবস্থায় প্রতিদিন আমলকী খেতে পারলে ঠাণ্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে কোন উপায়ে আমলকী খেলে উপকার পাবেন চলুন জেনে নিন-

১. আমলকী ছোট ছোট টুকরো করে লবণ ও লেবুর রস মাখিয়ে রোদে শুকিয়ে নিন। এবার এটা এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দিন। এভাবে আমলকী খেলে উপকার মিলবে। 

২. রোজ সকালে আমলকীর রস পান করতে পারেন। আমলকী ছেঁচে তার থেকে রস বের করে নিন। সেটা গরম পানিতে মিশিয়ে পান করুন। সকালে খালি পেটে এভাবে আমলকীর রস পান করতে পারেন।

আরো পড়ুন : শীতে সুস্থ থাকতে খাবেন যে পানীয়

৩. সকালে কাজে বেরোনোর আগে আমলকীর স্মুদি বানিয়েও পান করতে পারেন। কলা, বেরি বা কমলালেবুর মতো ফল দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে স্মুদি বানান। তাতে এক টুকরো আমলকিও ফেলে দিতে পারেন। 

৪. আমলকীর চাটনি বানিয়ে খেতে পারেন। তাজা আমলকীর সঙ্গে কাঁচামরিচ, পুদিনা পাতা ও এক চিমটি লবণ দিয়ে আমলকীর চাটনি বানিয়ে নিন। এই চাটনি আপনার দুপুরের খাবারে স্বাদ যোগ করবে এবং পুষ্টি বাড়িয়ে দেবে।

৫. আমলকীর আচার বানিয়ে রেখে দিতে পারেন। আমলকির আচার খেলে ভিটামিন সি-এর পাশাপাশি প্রোবায়োটিকও পেয়ে যাবেন। সরিষার তেল, গোটা লাল মরিচ, কালো জিরা, গোলমরিচ ও বিভিন্ন মসলা দিয়ে বানিয়ে নিন আমলকির আচার। আমলকির আচার রোদে রাখতে ভুলবেন না।

এস/ আই. কে. জে/ 



আমলকী উপকারিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250