শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বেশি হলুদ খেলে কী হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলুদ। তরকারি কিংবা ভাজাভাজি- প্রায় সব রান্নাতেই অল্প হলুদ দেওয়ার চল রয়েছে। হলুদ স্বাস্থ্যের জন্য ভালো। আয়ুর্বেদে ওষুধ হিসেবে ব্যবহার হয় হলুদ। কিন্তু কিডনির সমস্যা থাকলে কি হলুদ খাওয়া ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণত হলুদ কিডনির জন্য উপকারী। এটি কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ, দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং ক্রনিক অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই কিডনি ও রেচনতন্ত্রের জন্য উপকারী হলুদ। কিন্তু পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।

বেশি হলুদ খেলে কিডনির ক্ষতি?

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হলুদের মধ্যে থাকা কারকিউমিন ইউরিনে অক্সালেটের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তবে হলুদ বেশি খেলেই যে কিডনিতে পাথর হবে, তা ঠিক নয়। যদি আপনার কিডনি ঠিকমতো কাজ না করে কিংবা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে, তখন মাত্রাতিরিক্ত হলুদ খেলে সমস্যায় পড়তে পারেন। আবার আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান, সে ক্ষেত্রেও বিপদের ঝুঁকি থাকে, অতিরিক্ত হলুদ খেলে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে।

কতটা পরিমাণ হলুদ খাওয়া নিরাপদ?

প্রতিদিন ৫০০ থেকে ২০০০ মিলিগ্রাম পর্যন্ত হলুদ খাওয়া নিরাপদ। অর্থাৎ, দিনে  ১-৩ চা চামচ হলুদ খেতে পারেন। যাদের কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস, তাদেরও পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। অনেকেই কারকিউমিন সাপ্লিমেন্টও খান, সে ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

জে.এস/

কিডনি হলুদ কাঁচা হলুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250