শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

সকালে ঘুম থেকে উঠে মেজাজ খারাপ হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খুব সকালে ঘুম থেকে উঠতে অনেকের ইচ্ছে করে না। আবার যদিও বা ওঠি এমন কিছু ভুল করে ফেলি যার ফলে সারাটা দিন খারাপ যায়। সকাল সময়টা অনেক গুরত্বপূর্ণ, কারণ সারাদিন কেমন যাবে সেটি নির্ভর করে সকালের মেজাজের উপর। তাই এই সমস্যা এড়াতে কিছু কাজ আছে যেগুলো ঘুম থেকে ওঠার পর করা যাবে না ।

আসুন জেনে নিই কী কাজ করা যবে না:-

মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখা  

ঘুম ভেঙেই ফোনে ই–মেইল বা মেসেজ চেক করবেন না। এতে আপনার মস্তিষ্কের ওপর চাপ পড়বে। আর খারাপ কোনো মেসেজ থাকলে পুরো দিনটাই খারাপ যাবে।

আলোর ব্যাবস্থা রাখা

ঘরে এমনভাবে আলোর ব্যবস্থা করবেন, যেন সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করে। ঘুম ভেঙে অন্ধকার দেখলে সকাল হলো কী হলো না তা নিয়ে দ্বিধায় ভুগবেন। প্রাকৃতিক আলো প্রবেশ করলে দেহঘড়ি আপনাকে জানান দেবে, সকাল হয়ে গেছে, উঠে পড়।

ঘুম থেকে উঠে বিছানা অগোছালো রেখে যাবেন না। চট করেই বিছানাটা গুছিয়ে ফেলুন।

খালি পেটে চা/কফি না খাওয়া 

ঘুম থেকে উঠেই সবার আগে চা একদম নয়। রাতে খাবার পর দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে থাকে। ফলে দুধ–চিনি দেয়া চা বা কফি আমাদের শরীরকে আরও অ্যাসিডিক করে তোলে। তার বদলে পানি অথবা লেবুপানি পান করতে পারেন।

সকালের নাস্তা না খাওয়া

ব্রেকফাস্ট না করার অভ্যাস থাকলে এখনই পাল্টে ফেলুন। গবেষণায় দেখা গেছে, ব্রেকফাস্ট যারা করেন না তারা স্থূলতা, ডায়াবেটিস এবং অল্পতেই অসুস্থ হয়ে পড়েন। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলে শরীর একেবারে চাঙ্গা থাকবে।

এই জিনিসগুলো মাথায় রাখলে সকাল যেমন ভালো কাটবে ঠিক তেমনি সারা দিনটিও।

এস/ আই. কে. জে/ 

সকালে ঘুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250