মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কাতলা মাছের মাথা দিয়ে ঝটপট রেঁধে ফেলুন মজার মুড়িঘণ্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সবাই কমবেশি কাতলা মাছ পছন্দ করে। দুপুরে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ।

মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখে নেয়া যাক মজাদার  কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরির পুরো প্রণালী। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে ।

উপকরণ:- 

কাতলা মাছের মাথা ১টি এবং এর সাথে কান, ঠোটা এবং লেজ

 মুগ ডাল ১ কাপ

 পেঁয়াজ কুঁচি ১ কাপ

 আদা বাটা ১ চা চামচ

 রসুন বাটা ১ চা চামচ

 জিরা গুঁড়া ১ চা চামচ

 ধনিয়া গুঁড়া আধা চা চামচ

 মরিচ গুঁড়া আধা চা চামচ

 হলুদ গুঁড়া ১ চা চামচ

 তেজপাতা ২ টা

 দারুচিনি ২ টুকরা

 কাচা মরিচ ৪-৫ টা

 লবণ স্বাদ মত

 রসুন কুঁচি ১ টেবিল চামচ

 আস্ত জিরা অল্প

 তেল পরিমাণ মত

 প্রণালী

( ১ ) প্রথমে মাছের মাথা কেটে ধুয়ে পরিমাণ মত লবণ, গুঁড়া মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, আধা কাপ পেঁয়াজ আর একটু তেল দিয়ে মাখিয়ে ১ কাপ পানি দিয়ে মাছ রান্না করে নিতে হবে ।

( ২ ) এরপর মুগডাল ভেজে ভালোভাবে ধুয়ে একটি পাতিলে দিন। এর মধ্যে কিছু হলুদ, তেজপাতা, দারুচিনি, লবণ ও তেল দিয়ে আলাদা আধা সেদ্ধ করে নিন।

( ৩ ) এরপর এর মধ্যে রান্না করা মাছের মাথাসহ অন্য অংশগুলো দিয়ে দিন। কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিন। মাথা আলতোভাবে ভেঙ্গে দিন। ডাল সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে লবণ দেখে নামিয়ে রাখুন ।

( ৪ ) অন্য একটি পাত্রে তেল গরম করে রসুন কুঁচি ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন ।

এইতো তৈরি হয়ে গেলো ঝটপট মুড়িঘণ্ট।

এস/ আই. কে. জে/

কাতলা মাছ মুড়িঘণ্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250