মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শাড়ির সঙ্গে যে ধরনের শীতপোশাক পরবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত এলেই উৎসব-অনুষ্ঠান বেড়ে যায়। আর এই সময় অনুষ্ঠানে নারীরা গায়ে জড়িয়ে নেন নানান বাহারের শাড়ি। তবে শীতে শাড়ি পরলেও এর সঙ্গে চাদর, সোয়েটার নাকি ওভারকোট কোনটি পরলে মানানসই দেখাবে তা নিয়ে চিন্তিত থাকেন কমবেশি সব নারীই।

আপনি যদি একজন শাড়িপ্রেমী নারী হন, তাহলে কয়েকটি উপায়ে শীতেও শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করতে পারেন। যা দেখে অন্যরা তো বটেই আপনি মুগ্ধ হবেন মুহূর্তেই। জেনে নিন যেভাবে শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করবেন। 

শাল

শীতে শাড়ির সঙ্গে এমন একটা দারুণ শাল জড়িয়ে নিলে আর কিছু লাগবে না। এক্ষেত্রে কোমরের কাছে একটি প্রান্ত গুঁজে অন্য ভাগটি কাঁধের উপর দিয়ে ফেলে রাখুন। শাল নেওয়াও হবে সঙ্গে স্টাইলও। খুব শীত করলে ব্লাউজ হিসেবে সোয়েটার পরে তার উপর দিয়ে শাল নিন।

এথনিক কোট

শাড়ির সঙ্গে চলতে পারে এথনিক কোটও। এজন্য সাদা-কালো কোট পরতে পারেন শাড়ির সঙ্গে। এ ধরনের শ্রাগও পরতে পারেন শাড়ির সঙ্গে।

হাইনেক ব্লাউজ

শীতে ব্লাউজের বিকল্প হতে পারে হাইনেক স্কিভি। শাড়ির সঙ্গে ব্লাউজই যে পরতে হবে তা কিন্তু নয়। চাইলে অল্প শীতে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে। হাই নেক, ফুল স্লিভ এই ধরনের টপ শীতে আরাম দেবে সঙ্গে স্টাইলও হবে।

এজন্য ম্যাচিং টপই যে পরতে হবে তার কোনো মানে নেই। কনট্রাস্ট কিংবা একেবারে অন্য রংয়েরও পরতে পারেন। তবে তা যেন ঢিলেঢালা না হয়।

ক্রপড সোয়েটার

এছাড়া পরতে পারেন ক্রপড সোয়েটারও। এর সুবিধা হলো এটি দেখতে অনেকটা উলেন ব্লাউজের মতো লাগবে। যদি একটু পুরোনো হওয়া টাইট কোনো সোয়েটার থাকে, তাহলে সেটিও পরুন শাড়ির সঙ্গে।

এস/ আই. কে. জে/ 


শাড়ি শীতপোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250