শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী *** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন স্যামন চাউডার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের সন্ধ্যায় বিভিন্ন আইটেম খেতে ইচ্ছে করে অনেকের। কিন্তু অনেক ব্যায়বহুল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় হয়ে উঠে না। তাই রেস্টুরেন্ট থেকেও মজার স্যামন চাউডার এখন ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন জেনে নিই সেই রেসিপি-

উপকরণ-

স্যামন মাছ ২ ক্যান (১৬ আউন্স),

মাখন ৩ টেবিল চামচ,

পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ,

সেলেরি টুকরা আধা কাপ,

রসুনগুঁড়া ১ চা-চামচ,

মুরগির ব্রথ ২ কাপ,

আরো পড়ুন : এই শীতে বার-বি-কিউ চিকেন হবে চুলাতেই

সেদ্ধ আলু টুকরা করা ২ কাপ,

গাজর টুকরা ২টি,

লবণ ১ চা-চামচ বা স্বাদমতো,

গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ,

ড্রাইড ডিল ১ চা-চামচ,

ক্রিম দেওয়া কর্ন ১ ক্যান (১৫ আউন্স),

এভাপোরেটেড মিল্ক ১ ক্যান (১২ ফ্লুইড আউন্স) ও গ্রেট করা চেডার চিজ আধা পাউন্ড।  

প্রণালি-

একটা পাত্রে মাঝারি আঁচে মাখন গলিয়ে নিন। তাতে পেঁয়াজ, সেলেরি ও রসুনগুঁড়া দিয়ে নেড়ে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে গাজর, আলু ও মুরগির ব্রথ দিয়ে নেড়ে দিন। এরপর এতে গোলমরিচের গুঁড়া, লবণ ও ডিল দিন। বলক উঠলে জ্বাল কমিয়ে ঢেকে দিন। মাঝেমধ্যে নেড়ে দিন। ২০ মিনিট পর এতে স্যামন মাছ, এভাপোরেটেড মিল্ক ও পনির দিন। সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিন। বলক উঠে মোটামুটি ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি শীতের সন্ধ্যায় স্যামন চাউডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250