বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আমরা একটা ভালো নির্বাচন করব: ইসি রাশেদা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমরা অত্যন্ত নিষ্ঠাবান, কাজেই আমরা একটা ভালো নির্বাচন করব।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি রাশেদা বলেন, সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয় কমিশনের নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। সংলাপ কখন, কীভাবে করব, যখন হবে তখন দেখা যাবে বিষয়টি। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি।

ইসি রাশেদা বলেন, আমাদের একটা অবস্থান আছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার। আমরা যেহেতু একটা প্রত্যয় ব্যক্ত করেছি এবং শপথ নিয়েছি, তাই ভালো নির্বাচনই করব। আমরা অত্যন্ত নিষ্ঠাবান। কাজেই একটা ভালো নির্বাচন করব। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যত নির্বাচন করেছি, কোথাও কোনো ব্যত্যয় করেছি? কোনো আইন ভঙ্গ করেছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই, একটা ভালো নির্বাচন হোক। সেই নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।

আরো পড়ুন: ৬ দিনে প্রবাসী আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তা নিতেই হবে। তারা সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায়, একটা ভালো নির্বাচন হোক- এটা আমরা বিশ্বাস রাখি।

ইসি রাশেদা আরও বলেন, ভবিষ্যৎ কী হবে এটা বলা যাবে না। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই- সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে, এটাই চাওয়া। কী ঘটে যাবে, কী ঘটবে না- এটা বলা কঠিন।

এসকে/ 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ইসি রাশেদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250