শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকের এবং ফোরথর্ট পিআর (কনসার্ন অব এশিয়াটিক) ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরীকে অব্যাহতির সুপারিশ করে অন্তবর্তী তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

গত ৯ই অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন এ প্রতিবেদন দাখিল করেন। আজ বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) ঢাকার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত, ইরেশ জাকের ও ইকরাম মঈন চৌধুরী ২০২৪ সালের ৫ই আগস্ট বেলা আড়াইটার দিকে মামলার ঘটনাস্থল উপস্থিত ছিলেন মর্মে কোনো প্রত্যক্ষদর্শী এবং সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।

দ্বিতীয়ত, তাদের ওইদিন ওই সময় ঘটনাস্থলে উপস্থিতির স্থিরচিত্র বা কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তৃতীয়ত, তারা সেখানে উপস্থিত থেকে মামলার ঘটনাস্থলে উপস্থিত থেকে মামলার ঘটনা সংঘটিত করেছিল মর্মে কোনো তথ্যবহুল দালিলিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বিধায় তাদের বিরুদ্ধে আনা অপরাধের দায় থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

ভবিষ্যতে আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রামাণ্য দালিলিক এবং বাস্তবভিত্তিক কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ২৭শে মার্চ নিহতের ঘটনায় তার ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে আদালত মামলাটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন ৫ই আগস্ট দুপুরে বেলা আড়াইটার দিকে ছাত্রজনতার মিছিল মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় আসামিদের নির্দেশে তাদের দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমণ চালায়।

তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, রাইফেল, শটগান, পিস্তলের গুলি ছুড়ে এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

সে সময় আসামিদের গুলিতে শ্রাবণ আহত হন। চিকিৎসার জন্য রিকশায় করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জে.এস/

ইরেশ যাকের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250