সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ভোটার উপস্থিতি আরও বাড়বে, আশা সিইসির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি রয়েছে। আশা করছি, আরও বাড়বে। আমি অনেকগুলো কেন্দ্রে খোঁজ নিয়েছি, অল্প অল্প করে ভোটার বাড়ছে।

রোববার (৭ই জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি আজ হরতাল ডেকেছে। এরই জেরে গতকাল দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতি আজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমি ঠিক বলতে পারব না। আমাদের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা, আমরা শুধু নির্বাচনের আয়োজন করছি।

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতা বলতে মানুষ ভোট দেবে কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্ট থাকবে, কারণ যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে প্রতিপক্ষের পোলিং যেন তার প্রতিবাদ, প্রতিরোধ করতে পারেন।

আরও পড়ুন: ভোট দিতে আসবেন কি না সেটা দেখা ইসির কাজ নয়

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটাররা কী রিঅ্যাক্টেড হবে, ইনফ্লুয়েন্স হবে, এসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে হলে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। কিন্তু আমি যে জায়গাগুলোতে দেখলাম, সেখানে বেশিরভাগ পোলিং এজেন্ট একটি দলের মানে নৌকার। নৌকা ছাড়া অন্যান্য দলের পোলিং এজেন্ট আমি সকালে তেমন দেখতে পেলাম না।

এর আগে নির্বাচন উপলক্ষ্যে ইসিতে স্থাপিত আইন শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে সকালে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ সময় সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সারাদেশের ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি শুনেন। পাশাপাশি সিইসি কোথাও কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে, তাতে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আমন্ত্রিত আছেন ৩২ জন।

এসকে/ 

কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250