রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

ভোট দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও ভোট প্রদান করেন। 

নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে হিসেবে ঢাকা-১০ আসনের প্রার্থীকে ভোট দেন সরকারপ্রধান।

ঢাকা-১০-এ অভিনেতা ফেরদৌস আহমেদ নৌকার নৌকার প্রার্থী। সে হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।

প্রসঙ্গত, ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা। ফেরদৌসের সঙ্গে এই আসনে মো. বাহারানে সুলতান বাহার-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন, শাহরিয়ার ইফতেখার-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি, হাজি মো. শাহজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল, কে এম শামসুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে লড়ছেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিলেন প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250