সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার (৭ই জানুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮টি আসনের ফলাফল পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফল ঝুলে আছে। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এটা সম্ভব হয়নি। আগামী ১৩ জানুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ই জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা জানান।

সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট ৫৩ হাজার ১৫৬ এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ২১১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। যার ফলে স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ভোটের দিন বিকেল সোয়া ৪টার দিকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। ফলে কেন্দ্রটির ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন।

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

ওআ/


ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250