বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চাকরি স্থায়ী করার দাবিতে রেল বিভাগের অস্থায়ী শ্রমিকরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে মালিবাগে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। অবিলম্বে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। অবরোধের ফলে সকাল ১০টার পর থেকে রাজধানী হতে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিকে, রেল যোগাযোগ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহু ট্রেনযাত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজধানীর উদ্দেশে রওনা করেছেন কিংবা রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


রেলপথ অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250