মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

আচরণবিধি ভঙ্গের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।

চিঠিতে ইসি জানায়, গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪-৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন।

রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন— এ মর্মে অভিযোগ করে গত ৩০শে ডিসেম্বর পবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের সচিব বরাবর পত্র প্রেরণ করেন।

আরো পড়ুন: বিএনপির লিফলেট বিতরণকে ‘রহস্যময়’ বললেন কাদের

এর পরিপ্রেক্ষিতে এই প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১লা জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পত্র প্রেরণ করা হয়। এরপর বর্ণিত প্রার্থী উল্লিখিত তারিখে ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা দেন। 

এছাড়া, এ অভিযোগের সত্যতা যাচাইয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে তদন্তের জন্য ইসি সদয় নির্দেশনা দেয়। পরে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা রয়েছে— মর্মে তদন্ত প্রতিবেদন পাঠান। 

ওই প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন— মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১শে ডিসেম্বরে ইসিতে পাঠান সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, নির্বাচনী অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থীর নির্বাচনী ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়। পরে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, আপনার (হাবিবুর রহমান পবন) বিরুদ্ধে বর্ণিত নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে আপনার প্রার্থিতা বাতিল করা হলো। 

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) আচরণবিধি ভঙ্গ প্রার্থিতা বাতিল লক্ষ্মীপুর-১ আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250