রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। এবার গ্রুপ কলের জন্য নতুন এক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা।

অনেকদিন আগেই হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছিল, গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হওয়া যাবে। সেই ফিচার চালু করলো প্ল্যাটফর্মটি। তবে ৩২ জন না এখন গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩১ জন। বর্তমানে ১৫ জন সদস্য একটি গ্রুপ কলে যুক্ত হতে পারেন।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে চালু হলো ‘পাসকি’ নিরাপত্তা সুবিধা

দেখে নিন কীভাবে একটি গ্রুপ কলে ৩১ জনকে যুক্ত করতে পারবেন-

>> প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করুন।

>> এরপর কল ট্যাবে যান।

>> এখানে নিউ কলে গিয়ে নিউ গ্রুপ কলে ক্লিক করতে হবে।

>> এবার কনট্যাক্ট সিলেক্ট করে যার সঙ্গে কথা বলতে চাইছেন ভয়েস কল ট্যাবে ক্লিক করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


হোয়াটসঅ্যাপ নতুন ফিচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250