বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ডা. মুরাদ হাসানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং দুইজনের বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান এ তথ্য জানান।

আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম এবং তৃণমূল বিএনপির মোঃ সাইফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন বাদশা ও বিএনএফের প্রার্থী তারিক মাহাদির।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শফিউর রহমান জানান, এবার জামালপুরের ৫টি সংসদীয় আসনে মোট ৩৮ জন মনোনয়নপত্র দাখির করেন।

এদের মধ্যে গত দুইদিনে যাচাই বাছাইয়ে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছে ১৩ জনের মনোনয়নপত্র।

ওআ/

ডা. মুরাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250