বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ঢাবির কার্জন হলে ছাত্রলীগের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের প্রাচীনতম রাজনৈকিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠান বাংলাদেশে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে।

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সকাল ৯টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্বদানকারী এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হুসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাজহার শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতারা।

এ ছাড়া বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচি রয়েছে সংগঠনটির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

ওআ/

ছাত্রলীগ ঢাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250