মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি: চুন্নু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের বিশ্বাস করেন কি করেন না, সেটা ওনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। 

তিনি বলেন, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে, সেটা হচ্ছে ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয়, এটাই আমাদের প্রধান দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পশ্চিমারা যেটা চায়, সেটা বাংলাদেশের জনগণও চায় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, বিশেষ করে ইউএসিএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারা নির্বাচনের বিষয়ে যেসব কথা বলছে, সেগুলো বাংলাদেশের মানুষের মনের কথা এবং আমারও মনের কথা। যদিও আমরা চাই না বাইরের কেউ আমাদের বিষয়ে এভাবে কথা বলুক। আমার মনে হয়, এই সুযোগটা আমাদের মতো রাজনৈতিক দলগুলো করে দিয়েছে। এর জন্য আমরাই দায়ী। তবে তাদের বক্তব্যের সঙ্গে আমরা একমত।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে, ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যেন হয় এবং ভোটারদের অংশগ্রহণে যেন হয়; এজন্যই আমরা নির্বাচন কমিশন এবং শাসক দলের কাছে অনুরোধ করেছি এবং ক্ষমতাশীন দলের সঙ্গে আমরা কথা বলে যাচ্ছি।

আরো পড়ুন: পলাতক দলে রূপান্তরিত হয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদের আমি বলে দিয়েছি, সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনের প্রচারণার কোনো কাজ করার সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

এসকে/ 

প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন জাতীয় পার্টি নির্বাচন কমিশন (ইসি) মো. মুজিবুল হক চুন্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250