মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

পলাতক দলে রূপান্তরিত হয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি পলাতক দল। প্রকৃত অর্থে তারা একটি আন্ডারগ্রাউন্ড সংগঠন। তারা গুপ্তস্থান থেকে আন্দোলনের ডাক দেয় আর গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। জনগণ আর তাদের পক্ষে নেই। তারা এখন পলাতক দলে রূপান্তরিত হয়েছে।

মঙ্গলবার (১ই ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিএনপির সঙ্গে আমার রেল ষ্টেশন, বিমান বন্দর ও বিয়ে-শাদিতে দেখা হয়। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা এটা কি করছেন? তারা বলেন, সব উনার ইচ্ছায়। আমি বললাম উনি কে? বিএনপি নেতারা বলেন, লন্ডনে যিনি থাকেন তিনি (তারেক রহমান)। বিএনপিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট। আর কারও দরকার নাই।

তথ্যমন্ত্রী আরো বলেন, তারেক রহমান বিএনপিকে আন্ডারগ্রাউন্ড দল বানিয়েছে। নৈরাজ্যের নেতৃত্ব দিয়ে সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে। আর এই জন্য রাজনৈতিক, সামাজিক, মনযন্ত্রনা ভোগ করছে বিএনপির কর্মীরা। এগুলার জন্য দায়ী তারেক রহমান। বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি আদায়ের জন্য অগ্নিসন্ত্রাস করা হয়নি। যেটি বিএনপি করে আসছে। আবার তাদের এই অগ্নি সন্ত্রাসকে মৌন সমর্থন দিচ্ছে কিছু কিছু মানুষ। আবার সরকার গঠন হলে এদের বিচার হবে।

আরো পড়ুন: নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি: কাদের

এসময় অন্য বক্তারা বলেন, বিএনপি চায় নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে। তারা চায় বিদেশি প্রভুরা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিক। পৃথিবীর সব দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়। আর বিএনপি চায় অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে।

এসময় মানববন্ধনে স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলি খান জিন্নারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/ 

তথ্যমন্ত্রী বিএনপি লন্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250