শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ৭১ শতাংশ বল দখলে রেখেও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত জয় পায়নি ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতে এগিয়ে যাওয়ার পরও, ভেনেজুয়েলার শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। ম্যাচ শেষে যখন টানেলে ফিরছিলেন নেইমার, তখন এক সমর্থক উপর থেকে তার মাথায় পপকর্ন ঢালেন। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রতিক্রিয়াও দেখান নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের সহায়তায়ই ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। ৫০তম মিনিটে নেইমারের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। তবে শেষ মুহূর্তে ভেনেজুয়েলার ফুটবলার বেল্লোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলে ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শক। এ সময় তার মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় নেইমারকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকল সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।         

এসকে/ 

নেইমার ব্রাজিল পপকর্ন ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250