সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

কে নাচবেন, কে গাইবেন, আরও কী আয়োজন থাকবে, অতিথি হিসেবেই বা কারা থাকবেন-২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি আর আয়োজনের সব পরিকল্পনা ঠিক হয়েই আছে। গতকালই (২ অক্টোবর) এসব আয়োজনের বিষয় আর সময় জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিন্তু আজ জানা গেল, বাতিলও হয়ে যেতে পারে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। জি নিউজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে এ খবর।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আগামীকাল (৪ অক্টোবর) ভারতের সময় সন্ধ্যা ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হওয়ার কথা ‘ক্যাপ্টেনস ডে’। জি নিউজ খবর দিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।

তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কি না, সেটা জানতে হলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।

একে/



আইসিসি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250