মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমান *** সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা *** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি

অবশেষে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার লিটন কুমার দাস অবশেষে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। কাল রাতেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটার।

তবে লিটনকে পাঠানোর সিদ্ধান্তের পরেই আলোচনায় এসেছে দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ। দলে এখন স্বীকৃত ওপেনার চারজন। আগেই ডাক পেয়েছিলেন নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম। এরপর লিটনের জ্বরের সূত্রে এসেছেন এনামুল হক বিজয়। এবার লিটনও যোগ দিচ্ছেন এশিয়া কাপ স্কোয়াডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে বাদ পড়ছেন কে। 

ক্রিকেট বোর্ডের পাঠানো বিবৃতিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিই।'

উল্লেখ্য, জ্বরের জন্য গত ২৭ আগস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি জাতীয় দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস। এরপর তিনদিনেও জ্বর না কমায় তার বদলি হিসেবে দলে যুক্ত হন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত লিটন জ্বর থেকে সেরে উঠেছেন। বাংলাদেশও পার করেছে গ্রুপ পর্ব। সুপার ফোরে তাই লিটনকে স্কোয়াডে যুক্ত করতে চাইছে বিসিবি। 

আর.এইচ /  আই.কে.জে

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250