বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

অবসরের ঘোষণা ডি ককের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে ভারত বিশ্বকাপ দিয়েই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।

এর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডি কক। এবার ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে এখানেই শেষ হচ্ছে না তার ক্যারিয়ার। টি-টোয়েন্টি চালিয়ে যাবেন সাবকে এই অধিনায়ক। সিএসএ আশাবাদী, সংক্ষিপ্ত ফরম্যাটে আরও বেশ কিছু দিন তার সার্ভিস পাবে প্রোটিয়ারা।

ডি ককের অবসর প্রসঙ্গে সিএসএর পরিচালক এনোখ এনকুয়ে বলেন, 'ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা বুঝতে পেরেছি এবং বছরের পর বছর তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই, তবে এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে প্রোটিয়াদের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে মুখিয়ে আছি আমরা।'

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ডি ককের। এখনো পর্যন্ত ১৪০ ওয়ানডে খেলে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন তিনি। এছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ১৯৭টি।

আর.এইচ / আই.কে.জে

ডি কক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250