মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

অভিযানে ১৬৪ অবৈধ হাসপাতাল ও ক্লিনিক বন্ধ , জরিমানা অর্ধকোটি টাকা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সারাদেশে অভিযান চালিয়ে ১৬৪টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা।

অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. হাবিবুল আহসান তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি শুরু হওয়া এ অভিযানে গত রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুই হাজার ৪৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে ঢাকায় ৩৬টি। এছাড়া চট্টগ্রামে ৩৩টি, রংপুরে ১৪টি, রাজশাহীতে ১৮টি, বরিশালে ২৫টি, খুলনায় ৮টি, সিলেটে ১০টি ও ময়মনসিংহে ২০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

আরো পড়ুন: রোগীকে ৬ মিনিটের মৃত্যু দিয়ে আবার বাঁচিয়ে তুললেন ডাক্তাররা!

এছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে চট্টগ্রামে ২৮ লাখ ৮৯ হাজার টাকা। এছাড়া ঢাকায় ৮ লাখ ৯৫ হাজার টাকা, রংপুরে ২০ হাজার টাকা, রাজশাহীতে ৩ লাখ ৬৭ হাজার টাকা, বরিশালে ১ লাখ ৬ হাজার টাকা, খুলনায় ৪ লাখ ৭৫ হাজার টাকা, সিলেটে ১০ হাজার টাকা ও ময়মনসিংহে ১ লাখ ৪৩ হাজার টাকা।

অভিযানে ঢাকা ও চট্টগ্রামে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩ জন ঢাকার ও ৩ জন চট্টগ্রামের।

এসি/ আই.কে.জে/




অবৈধ হাসপাতাল অবৈধ ক্লিনিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250