সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদের দায়ে বগুড়ার সেলিম হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থাকা কর্মকর্তারা বলেন, সেলিম হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কা ছিল। এই অবস্থায় সেখানে অবস্থায় খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা যায়। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসী খাবার যথাযথ লেবেল সংযোজন ছাড়াই মজুদ করা হয়। খাবারের হোটেল করার জন্য বাধ্যতামূলক যে নিবন্ধন দরকার ছিল, তাও ছিল না সেলিম হোটেলের। এ সব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে সেলিম হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, মনিটরিং কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, ভবেষ রায়সহ আরও অনেকে। বগুড়া জেলা পুলিশ সদস্যরা এই ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন। 

ওআ/

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250