বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

আগরতলায় ডা. স্বপ্নীলের দশম বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

আগরতলায় ডা. স্বপ্নীলের দশম বইয়ের মোড়ক উন্মোচন- ছবি: সুখবর

শুক্রবার (২৮ এপ্রিল) আগরতলায় তুলসী পাবলিশিং হাউজে বিশ্ব কবি মঞ্চ, আগরতলা শাখার উদ্যোগে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের দশম বই ‘বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব এবং রাজনীতির এই সময়’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

অন্যান্যের মধ্যে বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের কবি পুলক কান্তি ধর, বিশ্ব কবি মঞ্চ, আগরতলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সুনিতা বর্ধন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। 

বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আগরতলার নাড়ীর যোগাযোগের বিষয়গুলো আলোচকদের আলোচনায় উঠে আসে।
 
পাশাপাশি আলোচকবৃন্দ একজন ব্যস্ত চিকিৎসক হয়েও পেশার বাইরে অধ্যাপক ডা. স্বপ্নীলের সমাজ ও রাজনীতি সচেতনতা এবং লেখালেখির প্রশংসা করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে ঘটমান বর্তমান নিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীলের লেখা প্রবন্ধগুলোর এই সংকলনটি ভবিষ্যত প্রজন্মের সামনে আজকের বাংলাদেশটাকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান। 

লেখালেখিতে অধ্যাপক ডা. স্বপ্নীলের হাতেখড়ি ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৬-৮৭ সালে। সেসময় বিভিন্ন জাতীয় সাপ্তাহিক ও দৈনিকে তিনি নিয়মিত কলাম লিখতেন। তার প্রথম বই, হেনরি কিসিঞ্জারের  আত্মজীবনী গ্রন্থ ‘হোয়াইট হাউজ ইয়ারসের’ আংশিক অনুবাদ ‘প্রেক্ষাপট: বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে, যখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পরের বছর প্রকাশিত হয় তার দ্বিতীয় অনুবাদগ্রন্থ, ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) লক্ষণ সিংয়ের ওয়ার মেমোয়ার্স ‘একাত্তরের বিজয়’। তারপর দীর্ঘ বিরতিতে তার তৃতীয় ও চতুর্থ গ্রন্থ ‘লিভার চিকিৎসায় নতুন সম্ভাবনা’  ও ‘সেকাল একালের কড়চা’ যথাক্রমে প্রকাশিত হয় মুক্তধারা ও মাওলা ব্রাদার্স থেকে ২০১৮ সালে। এ দুটো বই-ই বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সমসাময়িক বিষয়াবলি নিয়ে প্রকাশিত তার প্রবন্ধগুলোর সংকলন। এরপর থেকে মাওলা ব্রাদার্স প্রতি বছরই অধ্যাপক ডা. স্বপ্নীলের পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো মলাটবন্দী করার কাজটি নিয়মিত করে আসছে। এরই মাঝে একে একে প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ সংকলন ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘এখন সময় বাংলাদেশের’, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’, ‘কোভিড-১৯’ এবং ‘পদ্মা সেতু বিপুল সম্ভবনার অর্থনীতি ও অন্যান্য’। 

সমসাময়িক নানা বিষয় ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীলের লেখা ভ্রমণ কাহিনী নিয়মিত প্রকাশিত হচ্ছে । বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও লেখালেখি করে থাকেন।

আইকেজে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250