বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে আগামীকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের নিয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান। তিনি সেখানে ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন, ১৮তম ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

জাকার্তায় তিনদিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গত ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় পাঁচদিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন। সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।

আগামীকাল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আর.এইচ/ আই.কে.জে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250