মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

আগামীতে গরুই হবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আপনার চোখের সামনেই রয়েছে বিশাল বিশাল হাতি, লম্বা গলার জিরাফ। অথচ বিজ্ঞানীরা বলছেন, গরুই হবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী।

বিজ্ঞানীদের দাবি, আগামী ২০০ বছর পর নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হবে গরু।

তারা বলছেন, ২০০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী হবে গরু। বর্তমানে যে সব পশু বিলুপ্তির পথে এগোচ্ছে এবং যাদের বেশি মাত্রায় হত্যা করা হচ্ছে, সেই ধারা যদি আগামী দিনে বজায় থাকে, তাহলে নাকি গরুর সংখ্যাই সবচেয়ে বেশি হবে।

নিউ মেক্সিকো ইউনিভার্সিটিতে এক সমীক্ষায় এই রিপোর্ট উঠে এসেছে। অন্তত ১ লাখ ২৫ হাজার বছরের ইতিহাস খতিয়ে দেখা হয়েছে। একটি সায়েন্স জার্নালে সেই সমীক্ষা বা গবেষণার তত্ত্ব প্রকাশিত হয়েছে।

গবেষকরা বিভিন্ন প্রমাণসহ দেখিয়েছেন, কীভাবে স্তন্যপায়ী প্রাণীরা ক্রমেই অবলুপ্ত হয়ে যাচ্ছে।

তারা সতর্ক করে বলেছেন, ২০০ বছরে প্রচুর পরিমাণ হাতী, জিরাফ, হিপ্পোর মৃত্যু হবে। লক্ষাধিক বছর আগে আফ্রিকার মানুষের চেহারা ছিল অনেক বড়। অন্যান্য দেশে তুলনামূলকভাবে অনেক ছোট ছিল মানুষের চেহারা। আর এই প্রজাতিই সবার আগে হারিয়ে গেছে। তাই বড় আকারের স্তন্যপায়ী প্রাণীদের আগে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে হাতিই সব থেকে বড় আকারের প্রাণী। আর সেটা অবলুপ্ত হয়ে গেলে থাকবে গরু।

আরো পড়ুন: তারা যদি রকস্টার হতেন! হা হা হা...!

বর্তমানে শুধু মাংস নয়, অন্যান্য কারণেও বড় আকারের প্রাণী শিকার করে চলেছে মানুষ। কিছুদিন আগেই আফ্রিকার নর্দার্ন হোয়াইট প্রজাতির শেষ পুরুষ গণ্ডারটি মারা গেছে। জিরাফও রয়েছে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায়।

ফেলিসা স্মিথ নামে গবেষক বলেন, বিলুপ্তপ্রায় প্রাণীগুলো আগামী ২০০ বা ৩০০ বছরের মাঝে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। ফলে গরুর চেয়ে বড় কোনো প্রাণীই আর থাকবে না পৃথিবীতে।

এম এইচ ডি/ আইকেজে 
 

গরু পৃথিবী বড় প্রাণী বিজ্ঞানী সমীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250