শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

আগারগাঁও থেকে রাজশাহী ও সিলেটের ভোটে নজর রাখছে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

আগারগাঁও থেকে রাজশাহী ও সিলেটের ভোটে নজর রাখছে ইসি - ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জুন) ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে দুই সিটি নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এক হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী সিটিতে এবং ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে কমিশন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানিয়েছেন, ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটের মাঠে নিজস্ব পর্যবেক্ষক টিমও আছে।

আরো পড়ুন: বিএনপি এলে নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো: ভোটের মাঠ থেকে লিটন

দুই সিটিতে নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতেই ইসির সিটিটিভি মনিটরিং তৎপরতা। সবশেষ বরিশাল ও খুলনা সিটির ভোটে সিসি ক্যামেরা লাগা

অপরদিকে দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে মাঠে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্র পাহারায় মোতায়েন করা হয়েছে ফোর্স। মাঠে নির্বাচনী আচরণ প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।

এম/


আগারগাঁও রাজশাহী ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250