শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

ইমার্জিং এশিয়া কাপ

আফগানিস্তানের বিপক্ষে জয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওপেনিংয়ে ঝড় তোলা তানজিদ তামিম এদিন ব্যর্থ হয়েছেন। রান পাননি জাতীয় দলে ব্যর্থ হওয়া নাঈম শেখও। জাকির ফিফটি করেছেন। মাহমুদুল জয় সেঞ্চুরি করলেও ইনিংস বড় হয়নি। বড় রানের আশা জাগলেও আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৩০৭ রানে থেমেছে বাংলাদেশ ইমার্জিং দল। 

টেস্ট ক্রিকেটে ওপেনিং করেন মাহমুদুল হাসান জয়। সেখানে সাফল্যও পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও সাদা বলে টপ অর্ডারে খেলতে দেখা যাক তাকে। কিন্তু ইমার্জিং এশিয়া কাপে প্রতিশ্রুতিশীল তরুণকে খেলানো হচ্ছে পাঁচে। 

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে মঙ্গলবার আফগানিস্তান ইমার্জিং দলের বিপক্ষে পাঁচে নেমেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি এই ব্যাটার। পুরোপুরি ১০০ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন তিনি। 

জয়ের ব্যাট থেকে ১১৪ বলে এসেছে ওই ইনিংস। ১২টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে জয়ের এটি প্রথম সেঞ্চুরি। ৩৪ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাঁচটি ফিফটি থাকলেও এবারই প্রথম তিন অঙ্কের দেখা পেলেন এই তরুণ। 

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এদিন রান পেয়েছেন তিনে ব্যাট করা জাকির হাসান। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৬২ রান। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন এই তরুণ টেস্ট ওপেনার। এছাড়া চয়ে ব্যাট করে সৌম্য সরকার ৪২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি করে চার ও ছক্কার শট দেখা যায়। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৮ জুলাই ২০২৩)

শেষে দারুণ ঝড় দেখিয়েছেন শেখ মাহেদি। তিনি ১৯ বলে ছয়টি চার ও একটি ছক্কার শটে ৩৬ রান করে দলকে তিনশ’ ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছেন। আফগানিস্তানের হয়ে পেসার মোহাম্মদ সালিম ১০ ওভারে ৬৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। 

এম/


আফগানিস্তান আফগানিস্তান সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250