রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

আবার বাড়লো কাঁচা মরিচের দাম, কেজি ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানির খবরে কাঁচা মরিচের দাম কিছুটা কমে এসেছিল। গত সোমবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকার মধ্যে। মঙ্গলবার দাম বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় ওঠে। এরপর একরাতের ব্যবধানে বুধবার সকাল থেকে ৫০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম।

সোমবার (৩ জুলাই) রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা কেজিতে কাঁচা মরিচের দাম চাচ্ছেন ৪৮০ থেকে ৫০০ টাকা। হঠাৎ করেই এমন দামের হেরফেরে ফের অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

মরিচের দাম নিয়ে এমন প্রেক্ষাপটে ক্রেতাদের পাশাপাশি চটেছেন খুচরা ব্যবসায়ীরাও। তারা বলছেন, কিছুদিন পর পর একেকটা পণ্যের মূল্য নিয়ে তামাশা চলছে।

একদিনের ব্যবধানে কীভাবে মরিচের দাম এমন অস্বাভাবিকভাবে বেড়ে যায়- তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। সিন্ডিকেট দাম বাড়াচ্ছে বলে মনে করছেন তারা।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাল্লাপ্রতি (৫ কেজি) পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২১০০ টাকায়। সে হিসেবে কেজি পড়ছে ৪০০ টাকার উপরে। এছাড়া গাড়ি ভাড়া ও কিছু খরচ মিলিয়ে খুচরা পর্যায়ে কেজিতে দাম ছাড়িয়ে যাচ্ছে ৫০০ টাকা।

আরো পড়ুন: রপ্তানি আয় সাড়ে ৫ হাজার কোটি ডলার ছাড়াল

সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। ভরা মৌসুমে কেন এতো দাম- এ প্রশ্ন রেখে ক্রেতাসহ প্রান্তিক চাষিরাও জীবনে এই প্রথম কাঁচা মরিচের দাম দেখে হতবাক হয়েছেন।

এম এইচ ডি/

বাণিজ্য বাজার দর কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250