শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন বিচ্ছেদ ভুলে ফের মনে হয় শাকিব খানের ঘরেই ফিরছেন অপু বিশ্বাস।

কিন্তু সেই সম্ভাবনা এক ঝটকায় উড়ে গেলো রোববার (১৩ আগস্ট) বেলা ৩টা ৪৫ মিনিটে। এসময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। অপুর এমন স্ট্যাটাস দেখে যখন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বেশ অবাক।

অবশ্য অনেকেই ধরে নিয়েছেন নায়িকার প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এরই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন অপু। যদিও তার এই স্ট্যাটাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলা হয়।

তাহলে ঘটনা আসলে কী? সত্যি নাকি হ্যাকারের কাণ্ড। বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, ফেসবুকে এমন মিষ্টি অঘটন তিনি নিজেই ঘটিয়েছেন।

অপু বলেন, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’

২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। এরপর ২০১৭ সালে সন্তান জয়কে নিয়ে একটি টিভি লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তাদের বিবাহবিচ্ছেদ হয়।

ওআ/ 

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250