রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

আমদানি শুরু হতেই কমল পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। সোমবারও যে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ মঙ্গলবার ৭৫ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ কেজির ২০ থেকে ২৫ টাকা কমেছে।

সোমবার বিকেলে ১১টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দর দিয়ে আমদানি হয়েছে যার পরিমাণ ২৮৭ মেট্রিক টন।  

মঙ্গলবার সকালে আরও ১০টির মতো পেঁয়াজ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকালে ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখারুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সোমবার বিকেলে ভোমরা বন্দর দিয়ে ১১ ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে। মঙ্গলবার সকালে আরও ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হতে পারে। অর্থাৎ ২১ ট্রাক পেঁয়াজ ইতোমধ্যে ভারতের ঘোজডাঙ্গা বন্দর দিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। 

ইফতেখারুদ্দিন বলেন, পুরাতন এলসি যাদের করা ছিল তারা এলসি পরিবর্তন করে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন। এটি একটি চলমান প্রক্রিয়া। 

আরো পড়ুন: মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার দিলেন শেখ হাসিনা

পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরও কমে আসবে। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল বারী জানান, রোববার পর্যন্ত পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল। সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার থেকে দাম কমে এসেছে। পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছেন এই ব্যবসায়ী।  

এম/ আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250