বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: টিভি থেকে নেওয়া

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা আওয়ামী লীগের সমর্থক। আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক বা না মানুক সেটা তাদের ব্যাপার।

রোববার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি, এখনও আছি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। আর আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এ বিষয়ে দল বুঝবে।

জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সেসময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ আমার মা-ও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) উছিলায় আমরাও যেন ভালো থাকতে পারি। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

এ সময় জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই। সকলের সঙ্গে মিলেমিশে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।

আরো পড়ুন: আমনের উৎপাদন বাড়াতে ৩৩ কোটি টাকার প্রণোদনা

এর আগে ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম/

 

পরিবার আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250