বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

যুক্তরাষ্ট্র অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

#

হরমুজ প্রণালি। রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত ইরান।

গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় পুনরায় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য পেয়েছেন তারা। ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিলে কোনো বিবেচনা ছাড়াই পাল্টা জবাব দেওয়া হবে।

ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে প্রথমে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে তারা কূটনৈতিকভাবে সংকটের সমাধান করতে চায়। এরপর আলোচনার প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়ে দুইপক্ষের সম্মতির ভিত্তিতে একটি সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি আবারো শুরু করার বিষয়ে তাদের এখতিয়ার দেওয়া হয়েছে।

গতকাল সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন। তবে জাতিসংঘ সদর দপ্তরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করা যেতে পারে। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবও পাঠিয়েছে ইরান।’

ইরানের ওই কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের এখন কূটনীতিতে ফিরে আসার একটি সুযোগ রয়েছে। ওয়াশিংটন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিলে কূটনৈতিক আলোচনা শুরু করতে আগ্রহী তেহরান।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250