বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

আরো একটি সুখবর পেতে যাচ্ছেন ক্রিকেটার শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

নাজমুল হাসান শান্ত ও তার স্ত্রী রত্না

সাম্প্রতিক সময়কার পারফরম্যান্স দিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সুখবর পেয়েছেন নাজমুল হাসান শান্ত। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেলেন বাঁহাতি এ ব্যাটার। তার পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

বুধবার (১৬ আগস্ট) ইন্সটাগ্রামে ছবি দিয়ে বিষয়টির জানান দেন খোদ শান্ত নিজেই। ইন্সটাগ্রামে দেওয়া সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত।

শান্ত ও রত্না—দুজনই রাজশাহীর বাসিন্দা। তাদের বিয়েটা হয়েছিল কোভিডের প্রথম দিকে ২০২০ সালের ১১ জুলাই। পারিবারিকভাবে ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত ফর্মে রয়েছেন প্রায় প্রতিটি সিরিজেই। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের বলেই এশিয়া কাপে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

এসকে/ 


বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হাসান শান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250