বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

ইংল্যান্ডে ছুটি কাটাবেন তামিম-লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

লিটন কুমার দাস ও তামিম ইকবাল- ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ করে আজই দেশে ফেরার বিমান ধরবে বাংলাদেশ দল। এ মুহূর্তে জাতীয় দলের খেলা না থাকায় ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। 

ছুটি কাটাতে অধিনায়ক তামিম ইকবাল, লিটন কুমার দাস ও তাইজুল ইসলাম ইংল্যান্ডেই থাকছেন। সেখানে তাদের সঙ্গে যোগ দিতে পারেন পরিবারের সদস্যরা। কারণ, লিটন ছুটি পেলেই স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে নিয়ে বিদেশে বেড়ান। তামিমও পরিবার নিয়ে ছুটি কাটান বিদেশে। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা দেশে ফিরছেন। চোটাক্রান্ত সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র যেতে পারেন।

আরো পড়ুন: স্থগিত এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

খেলোয়াড়দের মতো কোচিং স্টাফের সদস্যরাও ছুটিতে যে যার দেশে যাবেন। জাতীয় দলের পরের সিরিজ জুনে আফগানিস্তানের বিপক্ষে। সে ক্ষেত্রে ২০ দিনেরও বেশি সময় ছুটিতে থাকতে পারবেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা।

এম/

 

ইংল্যান্ড ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250